শিরোনাম

লালমোহনে সড়ক দুর্ঘটনায় ইউপি মেম্বার নিহত

আপডেট: January 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক: লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মেম্বার আশ্রাফুল আলম টুলু মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তিনি আজ ১০ জানুয়ারি দুপুর ১২.৫০ টায় প্রাণ হারান। জানা গেছে, চরফ্যাশন যাওয়ার সময় বি আর ডি বি মোড়ে কভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে চরউমেদ ৬ নং ওয়ার্ডের প্রবীর চন্দ্র দে’র ছেলে  জয় চন্দ্র দে (১৮) মারাত্মক আহত হয়। নিহতের লাশ চরফ্যাশন হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে একই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network