শাহজালাল বিমানবন্দরে আবারও ২৫০ কেজি ওজনের বোমা!

আপডেট: December 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় আবারও ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এটি উদ্ধার করা হয়।  বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে।এর আগে গত ৯ ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network