শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

শাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে মেয়র ব্যারিস্টার তাপসের শোক

আপডেট: June 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বেগম শাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (৮ জুন) এক শোকবার্তায় মরহুমার বিদেহী  আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

বেগম শাহান আরা আবদুল্লাহ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা। তিনি একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল কালরাতের একজন প্রত্যক্ষদর্শী।

গত শুক্রবার (৫ জুন) ঢাকার কলাবাগানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন শাহান আরা আবদুল্লাহ। তাঁকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network