শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

শিগগিরই এইচএসসিতে ভর্তি: শিক্ষামন্ত্রী

আপডেট: July 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদকে জানিয়েছেন, নীতিমালার আলোকে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

অজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের এমপি শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও কোভিড ১৯-এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে কোনো ইংরেজি মাধ্যম স্কুল নেই। বেসরকারি পর্যায়ে ১৪৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।শফিউল ইসলামের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এ পরীক্ষা অধিকতর যুযোপযোগী করে আয়োজনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় একটি বোর্ড গঠনের বিষয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network