শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

শুক্রবার থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

আপডেট: October 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: উৎপাদন বৃদ্ধি ও ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী শুক্রবার থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরে মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শ ম রেজাউল করিম বলেন, ইলিশ সম্পদ রক্ষায় আগের মতো এবার অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া দিনে অভিযানের পাশাপাশি রাতেও অভিযান পরিচালনা করা হবে। ইলিশের নিরাপদ প্রজননে যা যা করা দরকার তাই করতে হবে।

এ দিকে ইলিশ ধরা বন্ধ থাকার ২২ দিন জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। এছাড়া আইন অমান্য করা ব্যক্তিদের অন্তত এক ও সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩ সাল থেকেই জাটকা রক্ষায় কর্মসূচি শুরু হয়। পরে ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মোট ১১ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল পাওয়া যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network