শিরোনাম

শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট: January 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান। শেখ হাসিনার মতো অতীতে কেউ কোনদিন বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার এত উন্নয়ন করেননি। শেখ হাসিনাই দেশের টাকায় পদ্মাসেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেল করছেন। তিনিই পায়রা বন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর করছেন।

শনিবার পিরোজপুরের নাজিরপুরের কালিগঙ্গা নদীতে শ্রীরামকাঠী-ভরতকাঠী পারাপারে নতুন ফেরী উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা বন্দর চালু করেছেন। তিনি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। অর্থনৈতিক অঞ্চল, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট,আবাসন প্রকল্প দিয়েছেন। পিরোজপুরের সমস্ত জায়গায় তার উন্নয়নের ছোঁয়া লেগে আছে।

শ ম রেজাউল করিম বলেন, উন্নয়ন আমাদের অনিবার্য দরকার। এজন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত লীগের দরকার নেই। সবাই মিলে আমরা একটা লীগ, সেটা হলো উন্নয়ন লীগ। আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অন্যদের এতটাই বিস্ময় করে তুলবে যে, তারা বলবে এত উন্নয়ন কী সম্ভব!সুধী সমাবেশে উপস্থিত সবাইকে লক্ষ্য করে তিনি বলেন, সবাই মিলে নেতা যদি একজনকে মানি সেটা শেখ হাসিনা, আদর্শ যদি মানি সেটা বঙ্গবন্ধু।সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কুমার হালদার।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতা-কর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network