আপডেট: March 20, 2021
বরিশালে চার বোতল ফেনসিডিলসহ অনিক বনিক নামে শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) এক চিকিৎসককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের এসআই খায়রুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে চেকপোস্ট চলাকালে অনিকের দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত এসআই আশীষ পাল বলেন, আসামি অনিক গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি।

