শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

সংবাদ প্রকাশ করায় বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিলেন সাংবাদিককে

আপডেট: March 31, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সংবাদ প্রকাশ করায় বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিলেন সাংবাদিককে

প্রকাশিত সংবাদের জেরধরে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার বরিশালের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপনকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় গৌরনদী থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।

ডায়রীতে বলা হয়, গত ৩০ মার্চ দৈনিক যুগান্তরে ”স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্যালককে বেধড়ক মারধর, গৌরনদীতে স্বামী গ্রেফতার”- শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের জেরধরে উপজেলার বার্থী গ্রামের সন্ত্রাসী বক্তিয়ার পাওলান (৩২) সাংবাদিক আসাদুজ্জামান রিপনের বাড়িতে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় সাংবাদিক রিপন গালাগালের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বক্তিয়ার সাংবাদিক রিপনকে ধরে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়। গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network