শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

সদরঘাটে মর্মান্তিক লঞ্চ ডুবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের দাবি-মোস্তফা আমীর ফয়সল

আপডেট: June 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নাজমুল হক মুন্না।। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সদরঘাটে মর্মান্তিক লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের জোর দাবি জানিয়েছেন।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

জাকের পার্টি চেয়ারম্যান এতগুলো তরতাজা প্রাণ কেড়ে নেয়ার মর্মান্তিক এ দুর্ঘটনায় জড়িত কান্ডজ্ঞানহীন ও নির্দয় দোষীদের দ্রুত যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশিচত করার দাবী জানান। একই সাথে নিহতদের পরিবারের পুণর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করারও আহ্বান জানান।

মোস্তফা আমীর ফয়সল ঢাকার ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনালসহ দেশের সকল লঞ্চ টার্মিনাল এবং নিরাপদ নৌ পথ নিশ্চিতের অনুকুল ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network