সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, ৪ জন কারাগারে

আপডেট: April 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিক পরিচয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অনুমতি ছাড়াই ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি ও আমাদের বার্তা পত্রিকার আইডি কার্ড জব্দ করেছে পুলিশ।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম খান (৩৮), আইনাল ইসলাম (৪২), জোবায়ের হাসান (২৪) ও গাড়িচালক মো. ইসহাক। তাদের মধ্যে সাইফুল ও আইনালের কাছ থেকে এশিয়ান টিভি এবং জোবায়ের হাসানের কাছ থেকে আমাদের বার্তা পত্রিকার পরিচয়পত্র পাওয়া যায়।

মামলায় অভিযোগ করা হয়, সকালে ওই চার ব্যক্তি স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। পরে তারা শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করে। প্রধান শিক্ষিকা ক্লাসে থাকা অবস্থায় এক পর্যায়ে তারা বিনা অনুমতিতে প্রধান শিক্ষিকার বাসা ও ছাত্রী হোস্টেলে গিয়েও ভিডিও ধারণ করে। এ সময় তারা প্রধান শিক্ষিকার বাসার আসবাবপত্র তছনছ করে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৭৫ হাজার টাকা নিয়ে নেন।

এ সময় প্রধান শিক্ষিকা রহিমা খাতুন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও থানায় জানায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায় ও পুলিশ সদস্যরা গিয়ে প্রধান শিক্ষিকার কক্ষ থেকে ওই চারজনকে আটক করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network