সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: December 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার শেখ হাসিনা এক শোক বার্তায় দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদকের সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network