শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

সিঙ্গাপুর থেকে সাঁতরে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট: August 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিঙ্গাপুর থেকে সাঁতরে মালয়েশিয়ার দিকে যাওয়ার সময় ৩৫ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে উডল্যান্ডস চেকপয়েন্টের কর্মকর্তারা।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটি (আইএসএ) তাদের ফেইসবুক পেজে শুক্রবার জানিয়েছে, ওই ব্যক্তিকে অবৈধভাবে সিঙ্গাপুর ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে ‘বিপজ্জনক’ অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগের ওপর তদন্ত চলছে।

আইসিএ অভিযুক্ত ব্যক্তির যে ছবি প্রকাশ করেছে সেখানে তাকে লুঙ্গি পরা অবস্থায় কিছুটা ভেজা দেখা গেছে।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, অবৈধভাবে সিঙ্গাপুর ত্যাগের অভিযোগ প্রমাণিত হলে ১ লাখ ২৩ হাজার টাকার মতো জরিমানা হতে পারে, সঙ্গে ৬ মাসের জেল।

অন্যদিকে সিঙ্গাপুরে অবৈধভাবে প্রবেশ করে ধরা পড়লে ছয় মাসের জেলের পাশাপাশি বেত্রাঘাতও করা হয়।

সিঙ্গাপুর থেকে সাঁতরে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে অনেক পুরোনো। এর আগে ২০১৭ সালের মার্চে চার বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। ওই চারজন সাঁতার দেয়ার আগেই কোস্ট গার্ডের কাছে ধরা পড়ে যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network