শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

সিরাজগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট: June 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে রাজশাহীগামী তুলাবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় থেকে কড্ডাগামী ইট পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন মারা যান এবং হাসপাতালে একজন মারা যান। গুরুতর আহত হন আরো দু’জন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। ভর্তির পর আরেকজন মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। এ দিকে দুর্ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ গাড়ি চলাচল স্বাভাবিক করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network