সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ২

আপডেট: March 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি ও বিক্রির সাথে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া নতুনপাড়ায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি উপজেলার বওড়া নতুনপাড়ার লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও গাইবান্ধার মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে ওয়ার্কশপ মালিক লিটু ব্যাপারী (৪০)।
ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে বেলাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি লোহার পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ার্কসপ মালিক লিটু ব্যাপারীকে আটক করা হয়। এ সময় তার ওয়ার্কশপে তল্লাশি চালিয়ে আরেকটি পাইপগান ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লিটু দীর্ঘদিন যাবত হাজী তোজাম্মেল হক দালালের মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে ওয়ার্কশপ পরিচালনার পাশাপাশি বেলালকে সাথে নিয়ে গোপনে দেশীয় অস্ত্র তৈরি ও অস্ত্র বিক্রি করতো। এ ঘটনায় মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network