শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে বিএনপি নেতা হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

আপডেট: November 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬) ও গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫)।

র‍্যাব কর্মকর্তা আফসান আল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালি বাজার এলাকার নুরপুরে অভিযান চালিয়ে এই দুই আসামিকে প্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

প্রসঙ্গত, রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের বড়বাজার এলাকায় ১১৮ নং বাসার সামনে আ ফ ম কামালকে তার প্রাইভেটকারের গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে এই ঘটনার জেরে রাতে নগরীতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। পরবর্তীতে মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে নিহতের ভাই মইনুল হক সিলেটের বিমানবন্দর থানায় আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করে মোট ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network