শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট: October 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরা সীমান্তের কুশখালী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) ভোররাতে সীমান্তের কুশখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কাজী ইমবাদ হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি বিএসএফ স্বীকার করছে না। ঘটনাস্থলে যে আলামত রয়েছে, সেটা পর্যবেক্ষণ করে নিশ্চিত করে বলা যায় বিএসএফের গুলিতেই হাসানুর রহমানের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network