শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ যুবক আটক

আপডেট: April 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করা হয়।আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ আনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১টি বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটক ইব্রাহিম খলিলকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network