শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

সেমি-ফাইনালে জয়ের পর আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষের ঢল

আপডেট: December 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি, ৩৬ বছর পর শিরোপা জয় এবং প্রয়াত ফুটবল–ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে নিজেদের তৃতীয় বিশ্বজয়ের স্মারকটি উৎসর্গ করতে আর্জেন্টিনার পেরোতে হবে আর মাত্র একটি ধাপ।মঙ্গলবার কাতার বিশ্বকাপে মেসির দল ফাইনালে উঠে গেছে। সেমি-ফাইনালে জয়ের পর রাজধানী বুয়েন্স এইরসের রাস্তায় লাখো মানুষের বাঁধভাঙা উৎসব দেখা গেছে।
কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। ২০১৪ বিশ্বকাপের পর আরেকবার ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জনের পাশাপাশি এই নিয়ে ৬ষ্ঠ বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।

স্থানীয় গণমাধ্যম বুয়েন্স এইরেসের খবরে বলা হয়েছে, সেমি-ফাইনাল জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে বুয়েন্স এইরেসের রাস্তায় আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতির কমতি ছিল না। ফাইনালে উঠার আনন্দ এত বড়, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসব কেমন হবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network