রিপোর্ট অলিউল্লাহ:: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "গর্বের বাকেরগঞ্জ" এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহন সড়ক দুর্ঘটনায় বাম পায়ের হাঁটুর বাটি ভেঙ্গে গেছে। আজ রবিবার সকালে উত্তর বাড্ডা সাতারকুল নামক স্থানে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে মোজাম্মেল হোসেন মোহন গনমাধ্যমকে বলেন, আজ সকালে অফিসে যাচ্ছিলাম। পথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমি পড়ে যাই। আমি পায়ে আঘাত পেয়েছি।হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে এখন বাসায় আছি, দায়িত্বরত চিকিৎসক ২১ দিন বিশ্রামে থাকতে বলেছে. আলহামদুলিল্লাহ বড় বাঁচা বেঁচে গেছি। আমার জন্য দোয়া করবেন।প্রিয়জনদের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা।
রিপোর্ট অলিউল্লাহ:: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহন সড়ক দুর্ঘটনায় বাম পায়ের হাঁটুর বাটি ভেঙ্গে গেছে।
আজ রবিবার সকালে উত্তর বাড্ডা সাতারকুল নামক স্থানে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মোজাম্মেল হোসেন মোহন গনমাধ্যমকে বলেন, আজ সকালে অফিসে যাচ্ছিলাম। পথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমি পড়ে যাই। আমি পায়ে আঘাত পেয়েছি।হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে এখন বাসায় আছি, দায়িত্বরত চিকিৎসক ২১ দিন বিশ্রামে থাকতে বলেছে.
আলহামদুলিল্লাহ বড় বাঁচা বেঁচে গেছি। আমার জন্য দোয়া করবেন।প্রিয়জনদের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা।