শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

হাবিবুল বাসারের জার্মান বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তি

আপডেট: August 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

এনামুল হক,ময়মনসিংহ:-পৌরসভার ৬নং ওয়ার্ড (নওধার) এলাকার স্থায়ী বাসিন্দা ও ত্রিশাল বাজার দরগা মহল্লা রোডের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আনিসুজ্জামান কাজলের ছেলে হাবিবুল বাশার বাপ্পি জার্মান-এর
Technische Hochschule Ingolstadt, Germany (Technical University of Ingolstadt, Germany)
Scholarship type: Full bright
Subject: B.Eng in Engineering and Management
Province: Ingolstadt, Bavaria, Germany-এ সাফল্যের সহিত ভর্তির যোগ্যতা অর্জন করেছে।

হাবিবুল বাশার বাপ্পি’র শিক্ষা জীবন শুরু হয় আইডিয়াল একাডেমী,ত্রিশাল-এ পরবর্তীতে সরকারি নজরুল একাডেমী, ত্রিশাল থেকে জে এস সি ও এস এস সি এবং আলমগীর মন্সুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি পাশ করে।
হাবিবুল বাশার বাপ্পি’র কাছে তার অনুভূতি জানতে চাইলে সে বলে,আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আল-আমিনের দরবারে লাখ-কোটি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানায় তার সাথে অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় শিক্ষক/ শিক্ষিকা ও শোভাকাঙ্ক্ষিদের, যাদের দোয়া আর অসামান্য অবদানের বদৌলতেই আজকে আমার এই অর্জন। আপনাদের কাছে আমার আবেদন- ” আমার জন্য আপনাদের এই দোয়া অব্যহত রাখবেন যেন আমি এই ত্রিশালের মাটি মানুষের জন্য কাজ করতে পারি ” ।

শিক্ষা জীবন শেষ করে এই দেশ ও মানুষের জন্য আমার অর্জিত শিক্ষাকে কাজে লাগাতে পারি ।
তার পিতা-মাতার কাছে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন,আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর মহান আল্লাহ্‌র মেহেরবানীতে আমার সন্তানের এই অর্জন যেন এই দেশ ও জাতির কাজে লাগে, তার মেধা ও প্রজ্ঞা দিয়ে সে যেন দেশের মানুষের জন্য নিরলস কাজ করতে পারে এটাই আমাদের চাওয়া।সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network