শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

হিজলা ও মেহেন্দিগঞ্জ দুই থানার জন্য দুটি ট্রলার প্রদান

আপডেট: January 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

 নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশের জন্য দুইটি ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দুই থানায় ওই ট্রলার দুইটি দেয়া হয়। ট্রলার দুইটি হস্তান্তর উপলক্ষ্যে বরিশাল নগরীর ডিসিঘাট এলাকায় এক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই থানার ওসির কাছে ট্রলার হস্তান্তর করে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ-পুলিশ সুপার নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেদওয়ান আহমেদ, শারমিন সুলতানা রাখি, আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার ইকরামুল আহাদ প্রমুখ।

হিজলা থানার পক্ষে ওসি আবুল কালাম আজাদ ও মেহেন্দিগঞ্জ থানার পক্ষে মো. মাহবুবুর রহমান ট্রলার দুইটি গ্রহণ করেন। এ সময় ডিআইজি বলেন, নদী মাতৃক এলাকা হিজলা ও মেহেন্দিগঞ্জ। এই দুই থানা পুলিশ ট্রলার দুটি দিয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network