শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

হিজাব-নেকাব পরায় হেনস্থা, সেই শিক্ষককে অব্যাহতি

আপডেট: March 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে আগামী পাঁচ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হিজাব-নেকাব পরায় ছাত্রীদের কটাক্ষ ও হেনস্থা করা এবং মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোর অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির একটি সভা করা হয়েছে। সভায় অভিযোগটি যাচাই-বাছাই করে অভিযুক্ত শিক্ষককে বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই অব্যাহতি কার্যকর হবে। অভিযুক্ত শিক্ষক অভিযোগ স্বীকার করায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

গত সোমবার সকালে ইসলামিক স্টাডিজ পরিবার (রাবি) নামে একটি ফেসবুক গ্রুপে সিদরাতুল মুনতাহা নামে একটি আইডি থেকে পোস্ট করা হয়। ওই পোস্টে বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব-নেকাব পরে যাওয়ায় কটাক্ষ ও হেনস্থা করার অভিযোগ করা হয়।

পরে মেসেঞ্জারে ছাত্রীদের সঙ্গে করা আপত্তিকর কিছু কথপোকথনের স্কিনশটও পোস্ট করা হয় ওই গ্রুপে। এরপর বিকেলে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এছাড়া ওই শিক্ষকের শাস্তির দাবিতে গতকালই বিভাগের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে সভাপতি বরাবর লিখিত আবেদন জানানো হয়।মঙ্গলবার সকাল ১০টায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network