শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত হলো বঙ্গমাতা সেতু

আপডেট: September 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি :: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর পরই সর্বসাধারণের হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন। এরপরই সর্বস্তরের মানুষ সেতু পারাপার, সেতুতে ছবি তোলা এবং হাঁটছেন।

সেতুতে ঘুরতে এসেছেন শিহাব শেখ নামে একজন। তিনি বলেন, এত সুন্দর একটি সেতু আমাদের উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের ঘোরার আরও একটি জায়গা হলো।

ঘুরতে আসা আরেকজন বলেন, কাউখালী থেকে পিরোজপুর প্রান্তে সেতু নির্মাণের পর প্রথম বার নদী পার হচ্ছি। সেতুটি নদীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আমাদের ভোগান্তি নিরসনেও কাজ করবে। ঘুরতে এসে অনেক ভালো লাগছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network