হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেফতার

আপডেট: January 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের পাঁচটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণির প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। এমনকি অবৈধ ব্যবসার মাধ্যমে উক্ত নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বস্বান্ত করছে। এসব খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়। এ সময় সাতজন নারী ও ১১ জন পুরুষকে আটক করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network