১৬ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি

আপডেট: May 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত শনিবার করোনাভাইরাস মোকাবেলায় চলমান সাধারণ ছুটির মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে- সেটি প্রতিরোধে সরকারের নির্বাহী আদেশে পাঁচ দফায় আগামীকাল ৫ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি চলছে।গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে পরে এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

চতুর্থ দফায় ২৫ এপ্রিল এবং সর্বশেষ পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ষষ্ঠ দফায় ছুটি বাড়ানো হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network