২য় দিনে চরফ্যাসনে ৩টি অবৈধ ইটভাটা ধ্বংস করলো পরিবেশ অধিদপ্তর

আপডেট: March 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূঁইয়া, চরফ্যাসন (ভোলা):
ভোলা পরিবেশ অধিদপ্তর আজও চরফ্যাসনে ৩টি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে। (৯মার্চ)
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের নির্দেশে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে কলমি ইউনিয়নের বকসি ঘাট এলাকার ফরাজী ব্রিকস, একই ইউনিয়নে অবস্থিত রিফাত ব্রিকস এবং রসুলপুর ইউনিয়নের মাওয়া ব্রিকস ধ্বংস করা হয়। এসময় ইটভাটা তিনটির কয়েক লক্ষ কাঁচা ইট, চুল্লি ও লাকড়ি কাটার করাত কল (স’মিল) পুরোপুরি ধ্বংস করা হয়।
দিনব্যাপী চলা অভিযানে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য , শুরু হওয়া এ অভিযানের প্রথম দিনে(৮মার্চ) ভোলা পরিবেশ অধিদপ্তর চর মানিকা ইউনিয়নে
রাত্রি ও আকন নামের দুটি অবৈধ ইট ভাটা ধ্বংস করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network