২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন, ছয়দিন পড়েছে শুক্র-শনিবার

আপডেট: October 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ২০২২ সালে ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে আগামী বছরও ২২ দিন ছুটি থাকবে।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তিনি বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি জানান।

মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি থাকছে। সব মিলিয়ে ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সরকারি ছুটি পড়েছে ছয় দিন। ২০২১ সালেও ২২ দিন সরকারি ছুটি রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network