২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯৯

আপডেট: December 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক::  করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ১ হাজার ৭৯৯ রোগী শনাক্ত হয়েছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে।

গত এক দিনে আরও ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ হয়েছে।দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network