শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

২৮ ডিসেম্বর ভোটগ্রহণ, ২৫ পৌরসভার তালিকা প্রকাশ

আপডেট: November 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এসব পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানান, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

পৌরসভাগুলো হচ্ছে- পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।

গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা বলা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network