শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

৪ চোরকে ধরে মাথা মুণ্ডন করে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী!

আপডেট: February 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাঁশখালীতে চুরি করতে গিয়ে আটক ৪ চোরের মাথা মুণ্ডন করে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নাপোড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, চুরি করতে গিয়ে এলাকার পাহারাদারদের হাতে অটোরিকশার ব্যাটারিসহ আটক হয় ৪ চোর। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে জড়ো হয়।

পরে তাদের মারধর ও চুল কেটে দেওয়া হয়।ধৃতরা হলো- শেখেরখীলের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. শাকিল, নুরুল আলমের ছেলে মো. রাকীব উদ্দিন, সাদেক আলীর ছেলে মো. এখলাছ ও মোটর মিয়ার ছেলে মো. মুজিবুর রহমান।

শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী জানান, ৪ চোরকে আটক করে লোকজন মাথা মুণ্ডন করে দেয়। স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধৃত চোরদের ছেড়ে দেওয়া হয়েছে।বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, এ ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network