৫ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট: December 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

প্রায় ৫ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।কুয়াশার মাত্রা কমে আসলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে কুয়াশার মাত্রা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network