শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

অতিথি পাখি নিধন বন্ধে জীবননগরে সচেতনতামূলক সভা ও মানববন্ধন

আপডেট: December 18, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

নির্বিচারে অতিথি পাখিসহ অন্যান্য পাখি নিধন বন্ধে ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলার শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উক্ত আয়োজনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অতিথি পাখি শিকার বন্ধ, জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়ে বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জীবননগর এলাকার নদী ও জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু অবৈধ শিকার ও পরিবেশ ধ্বংসের ফলে এসব পাখি আজ হুমকির মুখে। পাখি শিকার বন্ধে আইন প্রয়োগ জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নাই।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক এইচএম শামসুজ্জামান, কালের কণ্ঠের জীবননগর প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা জহিরুল ইসলাম, সংগঠনের সভাপতি শামুসল আলম, উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম, আলোকচিত্রী টুটুল নেছার, সাংবাদিক এমআই মুকুল, স্বেচ্ছাসেবক সামিউল ইসলাম অভি, মামুন নীরবসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network