অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, চুয়াডাঙ্গার হক ব্রাদার্সকে জরিমানা

আপডেট: February 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতীত সেমাই তৈরি করায় চুয়াডাঙ্গার হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বুধবার (২৬শে ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেমাই তৈরির কারখানা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতীত সেমাই তৈরি করায় মইনুল হকের প্রতিষ্ঠান হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরবর্তীতে বড়বাজারে মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুত না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network