অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় ৮ যানবাহনে আগুন

আপডেট: December 4, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

নবম দফায় গত রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি-জামায়াত ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

শাজাহান শিকদার জানান, গত রোববার ভোর থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আটটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।এর মধ্যে রাজধানীতে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় চারটি বাস, দুটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করেছে।এ ছাড়া গত ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মোট ২৫২টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনা ও যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network