শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

অমিক্রন: সবার মাস্ক পরা বাধ্যতামূলক

আপডেট: December 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট ডেস্ক: দেশে করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এর মধ্যে আবার করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ শনাক্ত হয়েছে।
এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘অমিক্রন’ ধরন শনাক্ত হয়, যা দেশে এই প্রথম ওমিক্রন ধরন শনাক্ত হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network