আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

আপডেট: August 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিবাহ চলাকালে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় বর ও কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের রাশেদ হাওলাদারের মেয়ে ও কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারের (১৩) পার্শ্ববর্তী এলাকার বাচ্চুর ছেলে আকাশ খলিফার সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।

এ সময় বর পালিয়ে যান। পরে দুই পরিবারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছি। একই সঙ্গে বর-কনের পরিবারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network