শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

আনন্দঘন পরিবেশে দৈনিক আজকের বসুন্ধরা পরিবারের বনভোজন সম্পন্ন

আপডেট: March 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধিদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন-২০২৪ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বনভোজন উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা রবিবার রাতে ঢাকার ফকিরাপুলে পত্রিকার হেড অফিসে উপস্থিত হন। পরে রাত ১২টার দিকে ফকিরাপুল থেকে প্রতিনিধিরা বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার ও মঙ্গলবার (৪ ও ৫ মার্চ ২০২৪) কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বুধবার রাতে তাঁরা ঢাকায় পৌঁছান এবং পরবর্তীতে নিজ নিজ জেলায় ফিরে যান।

কক্সবাজারে অবস্থানকালে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয় বিনোদনমূলক নানা অনুষ্ঠান। পত্রিকার প্রতিনধিসহ সৈকতে অবস্থানরত পর্যটকদের সুরের মূর্ছনায় মাতিয়ে তোলেন কিশোরগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন। আবাসিক হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় দিকনির্দেশনামূলক নানা আলোচনা। আজকের বসুন্ধরার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, চিফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান, সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম হিমু সরকার, আলমগীর হোসেন রানা, বিশেষ প্রতিনিধি রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার বশির আহমেদ, আমিনুর রহমান নয়ন, ফেনী জেলা প্রতিনিধি এম এ রহমান দুলাল ভূইয়া, কক্সবাজারের বিশেষ প্রতিনিধি আশেক উল্লাহ ফারুকী এবং নওগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ আক্কাস আলী।

এসময় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিবছর বনভোজনের আয়োজন করায় প্রতিনিধিরা সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network