আপনাদের ফলাফল তো আগেই তৈরি থাকে: সিইসিকে ফখরুল

আপডেট: November 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে যুক্তরাষ্ট্রের শেখার আছে- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার এমন বক্তব্যকে ‘হাস্যকর ও লজ্জার কথা’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিইসিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগে আপনারা তো ফল প্রকাশ করতে পারবেন। কারণ আপনাদের ফলাফল আগে থেকেই তৈরি করা থাকে।

ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে আওয়ামী লীগের ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘প্রতিবাদ সমাবেশে’ বিএনপি এ কথা বলেন।

রাজধানীতে গাড়ি পোড়ার ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপি কোনো সন্ত্রাসে নয়, গণতন্ত্রকে বিশ্বাস করে বলে এখনো প্রতিটা নির্বাচনে অংশ নিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, এই সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। শুধু নির্বাচন ব্যবস্থাকে নয়, তারা গণতন্ত্র ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।

‘নির্বাচন কমিশন একটা অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই কারণে দেখেছি- ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখে হয়েছে। রাতের অন্ধকারে জনগণের অধিকারকে তারা লুট করে নিয়েছে। তারপর থেকে প্রত্যেকটা নির্বাচনে তাদের পক্ষে লুট করে নিয়েছে’ যোগ করেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, ‘ধীরে ধীরে এই নির্বাচন কমিশনের ওপরে জনগণের আস্থা শূন্যের কোটায় চলে এসেছে। তার প্রমাণ পাওয়া যায় ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতিতে।’তিনি বলেন, ‘আমরা ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দেখলাম- এত সন্ত্রাস, কারচুপি ও ভয়ভীতি প্রদর্শন করার পরও সেখানে ১৪ শতাংশ বেশি ভোট তারা দেখাতে পারেনি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network