শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আপেলের কার্টুনে মিলল ১১ কেজি গাঁজা, গ্রেফতার ১

আপডেট: November 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।জাহাঙ্গীর আলম দীঘিনালার মেরুং ইউপির বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।

শনিবার (২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাভেলিং ব্যাগ ও একটি আপেলের কার্টুনের করে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে মাটিরাঙ্গা থানার এসআই শুভ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চালিয়ে যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network