শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ১৬

আপডেট: February 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ায় মাটিডালির ড্রিম প্যালেস নামের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ ৯ নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন নারী। তিনি আরও বলেন, আটককৃত নারীদের বাড়ি বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোণা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধা এলাকার বাসিন্দা। অপরদিকে আটককৃত পুরুষ সবাই বগুড়ার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান শেষে আটককৃত নারীদের বগুড়া সদর থানার পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network