শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আবু ত্বহা আদনান এর সন্ধান দিন: চরফ্যাসনে মানব বন্ধনে বক্তারা

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন ( ভোলা): গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হওয়া
তরুণ ইসলামি বক্তা ও স্কলার আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তাঁর গাড়ীচালক ও দুই সফর সঙ্গীর সন্ধানের দাবিতে ভোলার চরফ্যাসনের সদর রোডে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘চরফ্যাসন সচেতন যুব সমাজ’ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (১৭জুন) অনুষ্ঠিত এই মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো লক্ষনীয়।

মানব বন্ধনে বক্তারা বলেন, ব্যাপক পরিচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান তাঁর গাড়ীচালক ও দুই সঙ্গীসহ গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হয়েছেন। ইতিমধ্যে ৭ দিন অতিক্রান্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তার কোনো খোঁজ দিতে পারেনি। এটি নি:সন্দেহে চরম উদ্বেগের বিষয়।
বক্তারা আদনান ও তার সফর সঙ্গীদের সন্ধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, প্রকাশিত খবরে জানা যায়, রংপুর থেকে ঢাকা ফেরার পথে রাত প্রায় আড়াইটায় আদনানের সাথে তার স্ত্রীর সর্বশেষ কথা হয় । এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার এবং সঙ্গীদের। স্বামীর সন্ধান চেয়ে আবু ত্বহার স্ত্রীও ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network