আমতলীতে করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী মুক্ত

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে করোনায় আক্রান্ত স্বামী- স্ত্রী মুক্ত হয়েছেন। তাদের নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের সুস্থ্যতার ছাড়পত্র দেয়িছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা কাপড় ব্যবসায়ীর গত ১৮ এপ্রিল নমুনা পজেটিভ আসে। পরের দিন তার স্ত্রীর সেলিনা আক্তারের রিপোর্টও পজেটিভ আসে। প্রশাসন তাদের বাড়ীটি লকডাউন করে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হয়।
গত ৯ মে (শনিবার) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা রিপোর্ট নেগেটিভ আসে।গতকাল রবিবার ওই দম্পত্তির ছাড়পত্র দিয়েছেন। তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসার পরও তাদের আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network