আমতলীতে বিয়ে করতে এসে থানায় প্রেমিক, মেনে না নেয়ায় প্রাণ দিলেন প্রেমিকা

আপডেট: January 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে প্রেমে বাধা দেওয়ায় বিষপানে শম্পা রানী নামে ২৩ বছর বয়সী এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।সোমবার সকালে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। শম্পা একই গ্রামের নরেনচন্দ্র হাওলাদারের মেয়ে ও পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রেমিকের নাম সূর্য দেব রায়। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাদখান সর্দারপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে ও রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

জানা গেছ, তিন-চার বছর আগে মুঠোফোনে শম্পার সঙ্গে সূর্যের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রেমিকাকে বিয়ে করতে রোববার সন্ধ্যায় সোনাখালী গ্রামে আসেন সূর্য। বিষয়টি জানাজানি হলে প্রেমে বাধা দেন শম্পার পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে সূর্যকে আটক করে পুলিশ। এতে অভিমানে সোমবার সকালে সবার অজান্তে প্রতিবেশীর পানের বরজে গিয়ে বিষপান করেন শম্পা। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শম্পার বড় ভাই রতন চন্দ্র হাওলাদার বলেন, অপরিচিত ছেলের সঙ্গে প্রেম করছিল আমার বোন। বিয়েতে বাধা দেওয়ায় বোনটি বিষপানে আত্মহত্যা করে।আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রেমিক সূর্যকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network