শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আমতলীতে ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ১৫ হাজার মানুষ

আপডেট: June 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলীতে একটি আয়রন ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে হাজিবাড়ির সামনে নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে দুই ইউনিয়নের সাত গ্রামের ১৫ হাজার লোকের চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গাজীপুর নদীতে ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের ১২ বছরের মাথায় ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে গেছে। ব্রিজটি দিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, মধ্য সোনাখালী, উত্তর সোনাখালী, ইউনিয়ন পরিষদ, উত্তর গাজীপুর এবং কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট এলাকার প্রায় ১৫ হাজার মানুষ উপজেলায় যাতায়াত করে।

উত্তর গাজীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আবু সালেহ বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী মো. আল মামুন বলেন, আজ দুপুরে আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভাঙা ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network