শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

আমাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত: নূরুল হুদা

আপডেট: November 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার ঢাকা-১৮ উপনির্বাচনে রাজধানীর উত্তরায় আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নূরুল হুদা বলেন, ‘আমাদের কাছ থেকে ওদের (যুক্তরাষ্ট্রের) শিক্ষা নেওয়া উচিত। চার-পাঁচ দিনেও ওরা ভোটের রেজাল্ট দিতে পারে না। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মাধ্যমে চার-পাঁচ মিনিটে কেন্দ্রে ফলাফল ঘোষণা দিয়ে দিচ্ছি।’

‘এই জিনিসটা আমেরিকায় নেই। তাদের ২৫০ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় এই জিনিসটা অ্যাড্রেস করতে পারে নাই’ যোগ করেন তিনি।

সিইসি বলেন, ‘তাদের কাছে অবশ্যই আমাদের শিক্ষণীয় আছে। আমাদেরও আছে, তাদেরও আছে। জনগণেরও আছে, সাংবাদিকদেরও আছে।’

আজকের দুই সংসদীয় আসনের ভোটের সার্বিক পরিস্থিতি ভালো আছে দাবি করে তিনি বলেন, ‘সকাল থেকে আমি কেন্দ্রগুলোর খোঁজ নিচ্ছি। কন্ট্রোল রুমে কথা বলেছি। রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন পরিপন্থী ঘটনা ঘটেনি।’

ভোটার উপস্থিতি সন্তোষজনক কিনা এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘এখনো তো সকাল, বলা যাচ্ছে না। ভোটের কোনো পরিসংখ্যান আমার কাছে নাই।’

অতীতে ব্যালটে ভোট বেশি পড়তো, ইভিএমে ভোট কম পড়ছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা হতে পারে ইভিএমের সঙ্গে জনগণের পরিচিতি হয় নাই। আমি বলতে পারবো না। এটা তো বিশ্লেষণের বিষয় এটা সবক্ষেত্রে সঠিক না। আমাদের স্থানীয় সরকার নির্বাচনের সময় ৮০ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network