১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আমিনুলকে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ

আপডেট: জুলাই ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।

আমিনুলের জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে। তিনি মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (এমবিডিসি) উপপরিচালক ছিলেন। তার আগে তিনি মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন।

স্বাস্থ্যের এ পরিচালক লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেওয়ারও অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।এ ছাড়া ডা. আমিনুল হাসানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। যে কারণে আমিনুলকে সরিয়ে ফরিদ হোসেন মিয়াকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এরই মধ্যে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ কয়েকজনকে বদলি করা হয়েছে। পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ।

বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে জনপ্রশাসন প্রজ্ঞাপন দেবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network