আপডেট: January 25, 2023
পুলিশের মাঝে আটককৃত ৭ জুয়াড়ি » আপডেট নিউজ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় নগদ টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস। মঙ্গলবার (২৪শে জানুয়ারি) রাতে পৌরশহরের এরশাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, এরশাদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাজু বিশ্বাস (৩৭), মৃত শাহাদৎ হোসেনের ছেলে রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২), আলফা উদ্দিনের ছেলে রাশেদ (৪৫), আতিয়ার রহমানের ছেলে টুকু (৫০), মৃত খবির উদ্দিনের ছেলে কুদ্দুস (৫০) এবং মৃত বাবুর আলীর ছেলে আইনুদ্দিন (৫৮)। এ ঘটনায় আলমডাঙ্গায় থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক ইকরামুল হোসাইনের নেতৃত্বে এসআই দেবাশিষ মহলদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় আলমডাঙ্গা পৌরশহরের এরশাদপুর গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে শরিফুল ইসলামসহ ৭ জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা হয় দুই হাজার ২৮০ টাকা এবং দুই সেট তাস।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার।

