শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

আলমডাঙ্গায় প্রধানশিক্ষককে লাঞ্ছিত করায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

আপডেট: June 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাইস্কুলের প্রধানশিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র সামসাদ বেগম রানু ওরফে রাঙা ভাবী (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ই জুন) রাতে উপজেলার এরশাদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এরশাদপুর গ্রামের জাহিদুল হায়দারের স্ত্রী। এর আগে বুধবার সকাল ১০টার দিকে তিনি স্কুলের প্রধানশিক্ষককে শার্টের কলার ধরে টেনে লাঞ্ছিত করেন এবং চড়থাপ্পড় মারেন। পুলিশ জানায়, আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রবিউল ইসলাম খান আলমডাঙ্গায় থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, অষ্টম ও নবম শ্রেণির অর্ধবার্ষিক ও দশম শ্রেণির সাময়িক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করাকালে ঐ স্কুলের এক ছাত্রের “মা” সামসাদ বেগম রানু @ রাঙা ভাবী স্কুলে প্রবেশ করে স্কুলের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে কিছু বুঝে উঠার আগেই তাকে তাঁর শার্টের কলার ধরে আক্রমণ করে এবং বাম গালে থাপ্পড় মারে। তিনি গালিগালাজ করেন আর বলতে থাকে তাঁর ছেলেকে কেন রুমের মধ্যে না নিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে? প্রধান শিক্ষক তাকে বোঝানোর চেষ্টা করেন যে সকল ছাত্রদেরকে একই সঙ্গে যার যার পরীক্ষা কক্ষে বসতে দেওয়া হবে। তিনি আরও উত্তেজিত হয়ে বলেন যে, সকল ছাত্র আর আমার ছেলে এক না। আমার ছেলেকে তোর অফিসে বসতে দিলি না কেন? এই বলে সে তাঁর পায়ের স্যান্ডেল খুলে প্রধান শিক্ষকের গায়ে ছুড়ে মারে। তাঁর উক্তরুপ এজাহারের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় বর্ণিত আসামির বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলা রুজুর পর তাকে গ্রেফতার করে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network