শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আ.লীগের খুনের নেশা চেপে বসেছিল: শামীম সাঈদী

আপডেট: October 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিল বলে মন্তব্য করেছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ৫ আগস্টের জন্ম হয়েছে।নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেনের সঞ্চালনায় জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ও শিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network