৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক শিক্ষার্থী পেলেন চিকিৎসাসেবা

ইবাদত-বন্দেগিতে দেশজুড়ে লাইলাতুল কদর পালিত

আপডেট: মে ১০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: রোববার দিবাগত রাতে দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় মহিমান্বিত এই রজনি। ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতও করেছেন।

মাহে রমজানের এ রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। তাই এ রাত সমগ্র মুসলিম উম্মাহর কাছে এক পুণ্যময় ও মহিমান্বিত রাত হিসেবে বিবেচিত। ইসলাম ধর্মে এ রাতের ইবাদতকে বিশেষ তাৎপর্যময় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

‘শবে কদর’ হলো একটি ফারসি শব্দ। যার অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনি। রমজান মাসের শেষ ১০ দিনের যে কোনো বেজোড় রাতে হতে পারে শবে কদর। এ রাতকে বিশেষ মর্যাদা দিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর সন্ধান করো’ (মুসলিম)।

কদরের রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই লাইলাতুল কদরের রাতটি মুসলিম সম্প্রদায়ের কাছে অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়।

নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি করেন। নিজেদের গুনাহ মাফ, বরকত কামনাসহ দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধ লাভে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনায় চোখের পানি ফেলেন মুমিন বান্দারা।

রোববার রাতে তারাবির নামাজের পরেই মুসল্লিরা কদরের নফল ইবাদত শুরু করেন। রাতভর ইবাদত করেন মুসল্লিরা। এ রাতে গভীর আবেগে আপ্লুত হয় প্রত্যেকটি মুমিনের হৃদয়। মহান রজনীতে মহান আল্লাহর করুণা লাভের আশায় ব্যাকুল হয়ে ওঠে সব মুমিন মুসলমানের হৃদয়।

মুসল্লিরা জানান, লাইলাতুল কদর হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ, তাই আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করেছেন তাঁরা। বেশি বেশি ইবাদত বন্দেগি, নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেছেন। সেইসঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে সেহরির সময় একটু বেশি ইবাদত করার চেষ্টা করে অনেকেই দোয়া করেছেন, আল্লাহ যেন আমাদের সব পাপ মুছে দেন এবং আল্লাহ যেন এই করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network